| যোগব্যায়াম |
পদ্ধতি
অর্ধচন্দ্রাসন করার যে পদ্ধতিটির কথা মোহাম্মদ হারুন বলেন, তা আপনি নিজেই ঘরে বসে করতে পারেন।
প্রথমে তাড়াসনে দাঁড়ান। এ সময় দুই পা একসঙ্গে লেগে থাকবে বা দুই হাত দুই পাশে। দৃষ্টি সামনের দিকে। এভাবে দাঁড়ানোই হলো তাড়াসন। যোগব্যায়ামে দাঁড়ানোর প্রায় সব আসন শুরু হয় এ থেকে।
দুই হাত শরীরের দুই পাশ দিয়ে দম নিতে নিতে ওপরে তুলে দুই হাতের তালু পরস্পর একসঙ্গে করুন। এ অবস্থায় নাভির ওপরের অংশ ওপরের দিকে এবং নিচের অংশ নিচের দিকে টানটান করুন।
এবার দম নিতে নিতে কোমরের ওপরের অংশ (হাতসহ) যতটুকু সম্ভব পেছনের দিকে নিয়ে যান।
নিঃশ্বাস স্বাভাবিক রেখে এ অবস্থায় এক সেকেন্ড থাকুন। এ সময় খেয়াল রাখুন যেন হাঁটু না ভাঙে।
দম ছাড়তে ছাড়তে সোজা হয়ে দাঁড়ান। এ সময় আপনার হাত দুটো