Showing posts with label ব্যায়াম. Show all posts
Showing posts with label ব্যায়াম. Show all posts

Saturday, December 4, 2010

শীতের খাওয়া দাওয়া!!

 ব্যায়ামের পাশাপাশি শীতের শাকসবজি খেতে হবে প্রচুর।
 ভাত দিয়ে সবজি নয়, সবজি দিয়ে ভাত খেতে হবে।
 ব্যায়ামে শরীরের শক্তি ক্ষয় হয়, তাই দেহের চাহিদা পূরণে সুষম খাদ্যতালিকা তৈরি করতে হবে।
 চর্বিযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।
 এ সময় বাজারে যেসব মাছ পাওয়া যাচ্ছে, সেসব খেতে হবে বেশি করে।
 সামুদ্রিক মাছ ও সামুদ্রিক শৈবালও থাকতে পারে খাদ্যতালিকায়।
 ডালে আছে প্রচুর প্রোটিন, ডাল থাকবে প্রতিবেলায়।
 একবারে বেশি খাওয়া যাবে না। কম কম করে খান বেশিবার।

Wednesday, October 13, 2010

How to fit your self?

ব্যায়াম

সারা দিন কাজের পর ক্লান্ত হয়ে যায় শরীর ও মন। ক্লান্তিহীন থাকার জন্য সচেতন থাকতে হবে সব সময়—সেটা হোক শীত বা গরম কাল। তাই মন ও শরীর ভালো রাখার জন্য থাকতে হবে বাড়তি সচেতনতা। দিনের শুরুতে বা সারা দিন কাজের শেষে অবসর সময়টুকু কাজে লাগাতে পারেন। শরীর ঠিক রাখতে হলে হাঁটহাঁটি বা ব্যায়ামের কোনো বিকল্প নেই।  শরীরকে ঠিক রাখার জন্য ব্যায়ামের অভ্যাস গড়ে তুলতে হবে। অল্পবয়সী ছেলেমেয়েদের জন্যও ব্যায়াম সমান গুরুত্বপূর্ণ। অনেকেই জিমে অথবা ঘরে বসে শরীরচর্চা করে থাকে। বছরের যেকোনো সময়ই হোক না কেন, শরীরচর্চার জন্য বাড়তি সচেতন থাকতে হবে। ঘরে-বাইরে যেখানেই হোক না কেন, ব্যায়াম করার জন্য খাবার, পোশাক ও সময়—সবকিছুর ওপরই বাড়তি চিন্তা রাখতে হবে।’


  • রকমারি ব্যায়াম

সাধারণত দুই ধরনের ব্যায়াম সবার কাছে জনপ্রিয়। ১. ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ২. ইন্সট্রুমেন্টাল এক্সারসাইজ। যাঁদের বয়স তুলনামূলক বেশি, তাঁরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে থাকেন।